RSS

এমন যদি হতো

27 অক্টো.

সুকুমার রায়

এমন যদি হতো
ইচ্ছে হলে আমি হতাম
প্রজাপতির মতো
নানান রঙের ফুলের পরে
বসে যেতাম চুপটি করে
খেয়াল মতো নানান ফুলের
সুবাস নিতাম কতো ।

এমন হতো যদি
পাখি হয়ে পেরিয়ে যেতাম
কত পাহাড় নদী
দেশ বিদেশের অবাক ছবি
এক পলকের দেখে সবই
সাতটি সাগর পাড়ি দিতাম
উড়ে নিরবধি ।

এমন যদি হয়
আমায় দেখে এই পৃথিবীর
সবাই পেতো ভয়
মন্দটাকে ধ্বংস করে
ভালোয় দিতাম জগৎ ভরে
খুশির জোয়ার বইয়ে দিতাম
এই দুনিয়াময় ।

এমন হবে কি ?
একটি লাফে হঠাৎ আমি
চাঁদে পৌঁছেছি !
গ্রহ থেকে গ্রহান্তরে
দেখে শুনে ভালো করে
লক্ষ যুগের অন্ত আদি
জানতে ছুটেছি ।

 
3 টি মন্তব্য

Posted by চালু করুন অক্টোবর 27, 2011 in সুকুমার রায়

 

ট্যাগ সমুহঃ ,

3 responses to “এমন যদি হতো

  1. Shoma Dutta

    ডিসেম্বর 27, 2021 at 5:56 পুর্বাহ্ন

    the poet will be SHUKUMAR BORUA , not SHUKUMAR RAI…!!!!

     
  2. আসেফ

    এপ্রিল 9, 2022 at 6:12 অপরাহ্ন

    কবিতাটা সুকুমার বড়ুয়ার। ভুলবশত সুকুমার রায় লেখা হয়েছে

     
    • xaman

      নভেম্বর 30, 2022 at 2:50 পুর্বাহ্ন

      ধন্যবাদ।

       

মন্তব্য করুন